× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এক চিঠির মাধ্যমে এ হুমকি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ডাকযোগে পাঠানো এ চিঠিটি পান অ্যাটর্নি জেনারেল। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের বলেন, মানবতাবিরোধীদের হত্যায় অ্যাটর্নি জেনারেলের ভূমিকা ছিল উল্লেখ করে চিঠিতে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। তবে কে বা কারা চিঠিটি দিয়েছে, তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না। তদন্ত শুরু হয়েছে। হুমকিদাতাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

ওসি আরো বলেন, চিঠিতে উল্লেখ করা হয়, আগামী এক মাসের মধ্যে অ্যাটর্নি জেনারেলকে হত্যা করা হবে। এ জন্য তাঁকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে এ ধরনের হুমকিকে পাত্তা দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেননা, রাষ্ট্রের এ কর্মকর্তাকে এরই মধ্যে সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আনা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..