× Banner
সর্বশেষ
পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী

অস্বস্তিতে চেলসি

admin
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: চেলসি ইসরায়েলের ক্লাবটিকে হারালেও ডায়নামো কিয়েভের কাছে হেরে গেছে পোর্তো।

মঙ্গলবার রাতে ৪-০ গোলের বড় জয়েও তাই স্বস্তিতে নেই হোসে মরিনহোর চেলসি। গড়মিল হয়ে গেছে পয়েন্ট টেবিলে। পঞ্চম রাউন্ড শেষে ‘জি’ গ্রুপে চেলসি, পোর্তো- দুই দলেরই পয়েন্ট ১০ করে। গোল গড়ে অবশ্য চেলসি শীর্ষে আছে। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে আবার এই দুদলই।

অন্যদিকে পোর্তোকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ডায়নামো কিয়েভ। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ গ্রুপের পাঁচ ম্যাচের সবগুলোতেই হারা ম্যাকাবি। ফলে ম্যাকাবিকে হারিয়ে শেষ ষোলোর টিকিট পাওয়ার ‍সুযোগ থাকছে ডায়নামো কিয়েভেরও।

ডায়নামো কিয়েভ জিতলে আর পোর্তোর কাছে চেলসি হেরে গেলে বাদ পড়ে যাবে গ্রুপ পর্ব থেকেই। প্রথম লেগে পোর্তোর মাঠ থেকে ২-১ গোলে হেরে ফিরেছিল মরিনহোর দল। তবে এবারের ম্যাচ ঘরের মাঠে। অন্তত ড্র করলেই গোল গড়ে এগিয়ে থেকে নকআউট পর্বে উঠে যাবে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। আগামী ৯ ডিসেম্বর স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হবে দুদল।

মঙ্গলবার রাতে ম্যাকাবি তেল আবিবের মাঠে ম্যাচের প্রথমার্ধে চেলসিকে এগিয়ে দেন গ্যারি কাহিল। প্রথমার্ধের শেষ দিকে চেলসির দিয়েগো কস্তাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ম্যাকাবির ডিফেন্ডার ট্যাল বেন হেইম।

সুযোগটা দ্বিতীয়ার্ধে ভালোমতোই কাজে লাগান উইলিয়ান, অস্কার ও জুমার। তিনজনের একটি করে গোলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মরিনহোর দল।

 


এ ক্যটাগরির আরো খবর..