× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

পিঁ আই ডি

অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুদান দেয়া হচ্ছে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুদান

অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাজীবন সহজ করতে শিক্ষার্থীদের অনুদান দেয়া হচ্ছে। বলেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু।

প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।

প্রতিমন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার শতভাগ প্রতিবন্ধীকে ভাতাও প্রতিবন্ধী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করছে। প্রতিবন্ধীদের জীবনে নানা প্রতিবন্ধকতা রয়েছে, তাদের প্রতি সবাইকে সহানুভূতিশীল হতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীরা নির্ধারিত ফরমের মাধ্যমে অনুদানের জন্য আবেদন করলে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে অনুদান দেয়া হবে।

পরে মন্ত্রী ৫২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে অনুদানের চেক তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..