মেহেরপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলায় পলাতক আসামি গ্রেফতার

মেহের আমজাদ, মেহেরপুরঃ অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হীরক আদালতে আত্মসমর্পণ করেছে।

গতকাল বুধবার বিকেলে দিকে হীরক মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতের বিচারক মোঃ কেরামত আলীর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হীরক মেহেরপুর জেলার গাংনী উপজেলার দুলাল নগর চাঁদপুর গ্রামের খোকন আলীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে ২০১১ সালের ১৩ জুলাই গাংনী উপজেলার হেমায়েতপুর ক্যাম্পের এস আই টিপু সুলতান নাইন এমএম পিস্তল সহ হীরক, আলমগীর ও রিপন নামের তিন যুবককে আটক করে।

ওই ঘটনায় অস্ত্র আইনের ১৮৭৮ এর ১৯ ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৪। জি আর কেস নং ৩৭/২০১১।এস টি নং ৮৭/২০১১। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় মোট ১৩ জন স্বাক্ষী তাদের স্বাক্ষ্য প্রদান করেন। পরে স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতের বিচারক তাজুল ইসলাম ওই তিন ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড দেন। সাজাপ্রাপ্ত তিন জনই পলাতক থাকে। এদিকে হিরক দুই বছর সাজা খাটার পর জেল থেকে জামিনে বের হয়ে এসে পানি পথে মালয়েশিয়ায় পালিয়ে যায়। পরে ২০১৯ সালের ১০ নভেম্বর দেশে ফিরে আসে। গতকাল বুধবার স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতের বিচারক মোঃ কেরামত আলীর আদালতে আত্মসমর্পণ করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।