× Banner
সর্বশেষ
শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

অস্ট্রেলিয়া ওয়ার্নারের ব্যাটে জিতল

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি ৫ উইকেটের ব্যবধানে জিতে নিয়েছে। তাতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা।

রোববার প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৪০.২ ওভারে ১৯৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেট হারিয়ে ৪৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়া।

ডেভিড ওয়ার্নার ১২৬ বলে ১০৬ রান করেন। তার ইনিংসে কোনো ছক্কার মার না থাকলেও ৯টি চারের মার ছিল। জর্জ বেইলি করেন ৪৪ রান। তৃতীয় সর্বোচ্চ ১৩ রান করেন ত্রাভিস হেড। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। তাতে অবশ্য জয় পেতে কোনো সমস্যা হয়নি অসিদের। বল হাতে শ্রীলঙ্কার দিলরুয়ান পেরেরা ৩টি ও ধনঞ্জয় সিলভা ২টি উইকেট নেন।

এর আগে শ্রীলঙ্কার ১৯৫ রানের ইনিংসে ব্যাট হাতে কেউ ৩৯ রানের বেশি অবদান রাখতে পারেননি। ৩৯টি রান করেন দানুস্কা গুনাথিলাকা। ধনঞ্জয় সিলভা ৩৪, কুশাল মেন্ডিস ৩৩ ও পাথিরানা ৩২ রান করেন।

বল হাতে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও ত্রাভিস হেড।

ম্যাচসেরা নির্বাচিত হন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। আর সিরিজ সেরা হন জর্জ বেইলি।


এ ক্যটাগরির আরো খবর..