× Banner
সর্বশেষ
বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান আজ বিশ্ব বায়ু দিবস, জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বায়ুশক্তির গুরুত্ব তুলে ধরার আহ্বান আজ ১৫ জুন (৩১ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৫ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পিআইডি

অসাম্প্রদায়িক দেশ গড়তে সকলকে ভূমিকা রাখতে হবে -খাদ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
হানগর পরিবার দিবস ২০২৩
মহান স্বাধীনতা যুদ্ধের সময়েও দেশে সাম্প্রদায়িক শক্তি ছিলো, এখনও আছে

মহান স্বাধীনতা যুদ্ধের সময়েও দেশে সাম্প্রদায়িক শক্তি ছিলো, এখনও আছে। তাদের প্রতিহত করে অসাম্প্রদায়িক দেশ গড়তে সকলকে ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক দেশ গড়তে নিরলস কাজ করছেন। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর পূজা উদযাপন কমিটি আয়োজিত মহানগর পরিবার দিবস ২০২৩উদ্বোধনকালে এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আমাদের শেকড়ের সন্ধান করতে হবে। সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। সংস্কৃতির বিকাশ ধর্মান্ধতা থেকে মুক্তি দিবে। তিনি আরো বলেন, পরিবার দিবস সকলকে কাছে আসার সুযোগ করে দিয়েছে।পারস্পরিক বন্ধনকে শক্তিশালী করতে এধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মনিন্দ্র কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: হাজী সেলিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, রমেন মন্ডল প্রমুখ। 

অনুষ্ঠানে অনিল চন্দ্রনাথ এফসিএ ও কানুতোষ মজুমদারকে ‘মহানগর পরিবার দিবস ২০২৩’ সন্মাননা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..