× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

পিঁ আই ডি

অসহায় মানুষের বেঁচে থাকার অবলম্বন করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -খাদ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
রমজানে ১ কোটি পরিবারকে মিয়ানমারের আতপ চাল দেওয়ার পরিকল্পনা

অসহায় মানুষের বেঁচে থাকার অবলম্বন করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিভিন্ন ধরনের ভাতা দিয়ে অসহায় মানুষকে ইজ্জত করেছেন। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী আজ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বীরজোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দুঃখজনক হলেও সত্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসার আগে অনেকেই পরিবারে ও সমাজে অমর্যাদা পেয়েছেন। এখন কেউ বয়স্কভাতা পায়, কেউ বিধবাভাতা, কেউবা আশ্রয়ণের ঘর পেয়েছেন। মাথা গোঁজার ঠাই পেয়ে, নিজের জন্য ঔষধ কিনতে পেরে তারা এখন অনেক খুশি। তিনি আরো বলেন, বিশ্বের বুকে বাঙালিকে পরিচিত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি মাত্র সাড়ে তিন বছর মানুষের জন্য কাজ করার সুযোগ পান। মুশতাক ও জিয়ার ষড়যন্ত্রে সপরিবারে হত্যা করা হয় তাঁকে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়। বিএনপি গণতন্ত্রের শত্রু উল্লেখ করে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করেছে এই দলের প্রতিষ্ঠাতা। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। জিয়ার আমলে হাঁ না ভোট হয়েছে। সব ভোটেই কারচুপি করেছে তারা।

পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মুজিব গেন্দার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..