স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন আমি শার্শার নির্যাতিত নিপীড়িত নিস্পেষিত বঞ্চিত অসহায় অবহেলিত গরীব দুঃখী মানুষের জন্য কাজ করার জন্য জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত থাকব। ৭৫ এর ১৫ ই আগষ্ট এর পর যে সকল শার্শার নেতা কর্মী বিএনপি জামাত এবং দলীয় নেতা কর্মীদের দ্বারা নির্যাতিত হয়েছে ত্যাগী নেতা কর্মীরা অপমানিত হয়েছে তাদের মর্যদা সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছি করব। শার্শায় আর কোন শোষীত নেতাকে দিয়ে শোষন করা হবে না। কথাগুলো বললেন বাহদুরপুর ইউনিয়নের শাখারিপোতা বাজারে নৌকা প্রতিকের নির্বাচনী প্রচারনায় মেয়র লিটন।
বৃহস্পতিবার বিকাল ৫টার সময় বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপোতা ও বোয়ালিয়া বাজারে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌাকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারনায় মেয়র লিটন বলেন, যে সমস্থ নেতারা শার্শার ত্যাগী আওয়ামীলীগ নেতা কর্মীদের ক্ষত বিক্ষত করেছে তাদের আর শার্শার মাটিতে অন্তত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে দেওয়া হবে না। যারা শেখ হাসিনার নৌকাকে শার্শার মাটিতে ধ্বংসের পায়তারা করেছে ইতিমধ্যে তারা বুঝতে পেরেছে তাদের ভাগ্যে দল এবং নৌকা প্রতীক কোনটাই থাকবে না।
বোয়ালিয়া বাজারে আওয়ামীলীগের ত্যাগী কর্মী আব্দুল মোমিন বলেন বিগত ১৭ টি বছর আমরা বর্তমান সংসদের কিছু পোষ্য বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছি ক্ষত বিক্ষত হয়েছি। আমরা বাড়ি থেকে রাস্তায় বের হতে পারি নাই ঐ গুন্ডা বাহিনীর জন্য।
এসময় প্রচারভিযানে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলোক শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযম, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, কমিশনার রাশেদ আলী, মিজানুর রহমান, পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আছাদুজ্জামান আশা, প্রমুখ।




