× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১

অসহায় দুস্থ ও মেধাবী শতাধিক শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ মে, ২০১৯

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অসহায় দুস্থ ও মেধাবী শতাধিক স্কুল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (৬ মে) বিকেলে বাগেরহাট সদর উপজেলার উন্নয়ন তহবিলের অর্থায়নে মাধ্যমিক স্তরের ৪০টি বিদ্যালয়ের ১০৭ জন শিক্ষার্থীকে এ সাইকেল প্রদান করা হয়।

বাগেরহাট উপজেলা চত্বরে আয়োজিত বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।

প্রধান অতিথি বলেন, বাই সাইকেল বাঙ্গালী জাতির ঐতিহ্য। পরিবেশ বান্ধব এ সাইকেল ব্যবহারে শিক্ষার্থীদের শারীরিক উৎকর্ষতা অর্জন হবে। তাই বাই সাইকেল ব্যবহারে শিার্থীদের আন্তরিক হতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..