× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

ধামইরহাটে ৩শ দুস্থ্য ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ, অসহায়দের পাশে মা ফাউন্ডেশন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
অসহায়দের পাশে মা ফাউন্ডেশন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে দুস্থ্য ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৭ মে সকাল ১০ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সামাজিক দুরত্ব বজায় রেখে ৩শত দুস্থ্য আনসার ভিডিপি সদস্যদের মাঝে ৫ কেজি চাল, এক কেজি করে ডাল, তেল, পিয়াজ, ২ কেজি আলু ও ১টি করে সাবান ও মাস্ক বিতরণ করেন ধামইরহাট উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা।

জেলা আনসার ও ভিডিপি অফিসের প্রতিনিধি নিয়ামতপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণকালে বদলগাছী অফিসের উপজেলা প্রশিক্ষক গৌতম চন্দ্র পাল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক রাসেল মাহমুদ, পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন। দুঃসময়ে এই খাদ্য সহায়তা পেয়ে ভিডিপি সদস্যরা হাঁসিমুখে বাড়ী ফিরেন।

একই দিনে সকাল ৯ টায় অসহায় ২৫ জন পরিবারে ৩ কেজি চাল, আধা কেজি করে সেমাই, চিনি, তৈল,ছোলা ও সাবান বিতরণ করেন মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বাসুদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সবুজ।

এ সময় উপস্থিত ছিলেন সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, সহকারী শিক্ষক গুলশান আরা, ধামইরহাট ট্রাক ট্যাংকলড়ি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সম্পাদক আব্দুর রউফ, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক আবু রায়হান পলাশ, ব্যবসায়ী লতিফুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..