× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নিউজ ডেস্ক

অসম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার শপথ করালেন প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
অসম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার শপথ করালেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর আদর্শে উন্নত-সমৃদ্ধ ও অসম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার শপথ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ শপথ বাক্য পাঠ করান।

আর এতে ফরিদপুর জেলার শেখ জামাল স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সঙ্গে জায়ান্ট স্কিনে ডিজিটাল মাধ্যমে এ শপথবাক্য অংশ নেয় কয়েক হাজার মানুষ। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এতে সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একসময় পুরো স্টেডিয়াম লোকে লোকারণ্য হয়ে ওঠে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..