স্টাফ রিপোর্টারঃ হাটবাজারে জনসমাগম ঠেকাতে প্রশাসন লকডাউন ঘোষণা করেও উন্নতি মিলছেনা। করোনা সংক্রামক ঠেকাতে অতি সতর্কতা হিসেবে শহরের ও গ্রামের প্রতিটি প্রবেশদ্বার প্রশাসন লগ ডাউন করলেও অসচেতন জনসাধারণ তা আমলে নিচ্ছে না।
প্রতিদিন সকাল ছয়টায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন খলসী ইউনিয়নের রৌহা বাজারে অসচেতন মানুষের উপচে পরা ভির। এক দিকে প্রশাসন এসে মাইকিং করে বলে যায় নিজ নিজ ঘরে অবস্থান করার জন্য। অন্য দিকে প্রশাসন চলে গেলেই মানুষ জড়ো হচ্ছে অকাতরে। দেখে মনে হয় ঈদের ছুটিতে একত্রিত হচ্ছেন মানুষ। সেনা টল হলে একটু ফাঁকা সেনা টহল চলে গেলে জনসমাগমের দশা একই।
বিভিন্ন এলাকার ঘুরে দেখা যায়, যেখানে সারাবিশ্ব মহামারি নিয়ে আতংকিত। সেখানে সরকারি নির্দেশনা অমান্য করে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন বাজার সকাল ছয়টায় মাছ, মাংশ, ফলমূল, মুদি-মনোহরদী, কসমেটিকস, চা ও স্বর্নের দোকান জমে উঠে। এসময় রাস্তায় জ্যাম লেগে যায়।
অপর দিকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে লক ডাউন ভেঙ্গে রাস্তায় নামছে মানুষ, ব্যাংক ও গ্রামের হাট বাজার গুলোতে উপচে পড়া ভিড় জমাচ্ছে মানুষ। ঈদের ছুটির মতো পাড়া মহল্লায়, রাস্তায় চায়ের দোকানে চলছে আড্ডা। সেই সাথে ত্রাণ সহায়তা বিতরণেও মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব।
উপজেলা নির্বাহী অফিসার দিন রাত নিরলস পরিশ্রমের পরে অসচেতন জনসাধারণ কোন কিছু আমলে নিচ্ছেনা। পাশাপাশি জনসমাগম ঠেকাতে থানা পুলিশের কোন কার্যক্রম চোখে পরছেনা।