চলতি বছরের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৩৯১ জন ছাত্রলীগ নেতাকর্মীর নাম-পরিচয় উল্লেখ করে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী মাহিন সরকার শাহবাগ থানায় এ মামলা করেন।



