× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পঙ্কজ রায়ের জামিন

admin
হালনাগাদ: সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ অ্যালায়েন্স সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পঙ্কজ রায়কে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন জামিন দিয়েছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার তার এই জামিন মঞ্জুর করেন।

এর আগে সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌসের নেতৃত্বে একটি টিম।

এরপর দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন

পঙ্কজ রায়ের পক্ষে তার আইনজীবী শাহরিয়ার কবির বিপ্লব এবং শেখ আবু সাঈদ জামিন চেয়ে শুনানি করেন। আর দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

গত ১৯ নভেম্বর রমনা মডেল থানায় এই মামলা দায়ের করে দুদক। মামলার বিবরণ অনুযায়ী দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে প্রায় ২২ কোটি টাকার সম্পদের হিসাব দিয়েছিলেন ওই ব্যবসায়ী। এর মধ্যে সাড়ে ৮ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলে দুদকের অনুসন্ধানে।


এ ক্যটাগরির আরো খবর..