অর্ধেক ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা

অর্ধেক ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা

আজ মঙ্গলবার পরিবহণ মালিকদের সঙ্গে বৈটকে বসে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  ওবায়দুল কাদের বলেন, গণপরিবহন মালিকদের সংগঠন শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

গণপরিবহণে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তাদের জন্য অর্ধেক ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন বাসমালিকরা।

আগামীকাল বুধবার থেকেই বাসে হাফ (পাস) ভাড়া কার্যকর হবে।

নিয়মানুযায়ী সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত গণপরিবহণে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হবে। যার জন্য দেখাতে হবে ছাত্রছাত্রীদের  ছবিযুক্ত পরিচয়পত্র । কিন্তু ঢাকার বাইরে হাফ পাস নেওয়া হবে না। সাপ্তাহিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির দিনে হাফভাড়া দেওয়ার সুযোগ নেই।  

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।