× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক

বসুন্ধরা আবাসিক এলাকায় জাপান প্রবাসীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Dutta
হালনাগাদ: রবিবার, ২ জুন, ২০২৪
জাপান প্রবাসী

রাজধানীর ভাটারায় বসুন্ধরা আবাসিক এলাকায় জাপান প্রবাসী আরিফুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার।

বসুন্ধরা আবাসিক এলাকাতে মাটি প্রপার্টিজ নামে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্রও বলছে, আরিফ জাপানে থাকতেন। জাপানে আয়েশা (জাপানি নাম- নাচুকি) নামে এক নারীকে বিয়ে করেন তিনি। তবে কানাডাপ্রবাসী পারভীন আক্তার নামে এক নারীর সঙ্গে তার পরকীয়া প্রেম ছিল। সম্পর্কের দ্বন্দ্বে কানাডা থেকে পারভীন আক্তার ঢাকায় এসে পরিকল্পিতভাবে আরিফকে হত্যা করে ফের কানাডা চলে গেছেন বলে ধারণা স্বজনদের।

শনিবার (১ মে) দিবাগত রাতে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় ভাটারা থানা পুলিশ। নিহত আরিফুল ইসলামের বাড়ি নরসিংদীর রায়পুরায়। তার বাবার নাম শাজাহান শিকদার। এ ঘটনায় রায়পুরা থানায়ও একটি নিখোঁজের জিডি করা হয়েছিলো বলে জানান নিহতের ভাই মো. সবুজ।

পুলিশ জানায়, গত ১৭ মে আরিফুল ইসলাম ও পারভীন আক্তার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে মাটি প্রপার্টিজ নামে ওই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় একটি অ্যাপার্টমেন্ট অনলাইনের মাধ্যমে ভাড়া নেন। ৭ দিনের পেমেন্ট অগ্রিম করেছিলেন তারা। শনিবার রাতে মাটি প্রপাটির্জ থেকে ফোন করে পুলিশকে জানানো হয়, দোতলার অ্যাপার্টমেন্টে একজন পুরুষের মরদেহ পাওয়া গেছে।

তাৎক্ষণিক বাড্ডা জোন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সিআইডির ক্রাইমসিন ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। পরে, সিআইডির ক্রাইমসিন জানায়, নিহতের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় ইতোমধ্যে ওই অ্যাপার্টমেন্টের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। সেখানে দেখা গেছে, ১৮ মে ভোর ৬টা ৩১ মিনিটে পারভীন আক্তার বাসা থেকে একা বেরিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা জানান, হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করবে।


এ ক্যটাগরির আরো খবর..