× Banner
সর্বশেষ
পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

অর্থ আত্মসাতের মামলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্রীঘরে

ACP
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০২২
পল্লী উন্নয়ন কর্মকর্তা

নোয়াখালী চাটখিল উপজেলার সাবেক পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আলীম উদ্দিন চৌধুরী নামে এক সাবেক পল্লী উন্নয়ন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার(৯ মার্চ) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ কোর্ট আদালতের বিচারক এএনএন মোর্শেদ আলম খান জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

একই দিন সন্ধ্যায় জেলা (দুদকের) আইনজীবী মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবি আবুল কাশেম আরো জানান, আলীম চাটখিল উপজেলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত কালীন ভুয়া কাগজপত্র তৈরী করে উপজেলা সমবায় সমিতির সদস্যদের থেকে ৪৯ লক্ষ ২৭ হাজার ৪০ টাকা আত্মসাত করে। পরে এ ঘটনায় তৎকালীন চাটখিল উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কামরুজ্জামান ২০১৬ সালের ১৩ নভেম্বর অভিযুক্ত কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করে। এরপর নোয়াখালী দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় তদন্ত করে তার বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেন। ঘটনার পর থেকে সে ৬ বছর ৪ মাস ২৪ দিন পলাতক ছিল। ৬ বছর পলাতক থাকার পরে সে আদালতে হাজির হলে বিচারিক তাকে কারাগারে প্রেরণ নির্দেশ দেয়।


এ ক্যটাগরির আরো খবর..