× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

নোয়াখালী প্রতিনিধি

অর্থ অত্মসাতের দায়ে ব্যাংক কর্মকর্তার ১২বছরের কারাদন্ড

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০২২
ব্যাংক কর্মকর্তার ১২বছরের কারাদন্ড
নোয়াখালীতে শিশু অপহরণ করায় দায়ের করা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

লক্ষীপুর জেলার যমুনা ব্যাংক রায়পুর শাখার অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকের বরখাস্তকৃত অফিসার নাছির উদ্দিন মাহমুদকে পৃথক দুটি ধারায় ১২ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুটি ধারায় ৭০ হাজার টাকা অর্থ দন্ড করে আদালত।

দন্ডপ্রাপ্ত নাছির উদ্দিন মাহমুদ লক্ষীপুর জেলার সদর উপজেলায় দত্তপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে।

সোমবার (২৮ মার্চ) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ দন্ডাদেশ দেয়।

দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, আসামি নাসির উদ্দিন মাহমুদ যমুনা ব্যাংক রায়পুর শাখায় এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত থাকাকালীন ব্যাংকের সাসপেন্স একাউন্ট থেকে ২১ লাখ ৮ হাজার আটশত টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাত করে। এ ঘটনায় ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক শাহনেওয়াজ আসামির বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি দুদকের সিডিউল ভুক্ত অপরাধ হওয়ায় দুদকের সহকারী পরিচালক খলিলুর রহমান সিকদার মামলাটির তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। রায় দেওয়ার সময় আদালতে হাজির ছিল না।


এ ক্যটাগরির আরো খবর..