বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ অর্থনীতি সমিতি’র সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ড. জামাল উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ পদে মোস্তাফিজুর রহমান সরদার।
সমিতির তিনদিনব্যাপী সম্মেলনের শেষ দিনে শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে এ তিনটি পদ ছাড়া অন্যান্য পদের জন্য সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চারটি বুথে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২জন প্রার্থী।
আগামী দু’বছর এ কমিটি সমিতির নেতৃত্ব দিবে। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী পর পর দুইবারের বেশি সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না কেউ।