× Banner
সর্বশেষ
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় – হাইকোর্টের রুল নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক

অরিজিৎ কে ফোনে হুমকি! ৫ কোটি টাকা দাবি হুমকি দাতার

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

মো:ফজলে রাব্বিঃ এবার গায়ক অরিজিৎ সিংকে হুমকি দিল আন্ডার ওয়ার্ল্ড। অভিযোগ কুখ্যাত গ্যাংস্টার রবি পুজারি অরিজিতের কাছে ৫ কোটি টাকা দাবি করেছে। যদিও পুজারির নামে এখনও কোনও অভিযোগ দায়ের করেননি বলিউডের এই বিখ্যাত গায়ক। তবে ওশিওয়ারা পুলিশ স্টেশনে একটি জেনেরাল ডায়রি দায়ের করেছেন তিনি।

পুলিশ সূত্রে খবর পুজারি হঠাতই ফোন করে অরিজিতের কাছে ৫ কোটি টাকা দাবি করে। অরিজিত জানান এত টাকা তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়। তখন পুজারি তাঁকে বলে তিনি অরিজিতের গান ভালবাসেন। এবং তার হয়ে যেন অরিজিত  কয়েকটা  স্টেজ শো করে দেন।অরিজিত সাফ জানান তাঁর পক্ষে এই ধরণের কোনও শো করা সম্ভব নয়। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি।
তিনি বলেন  ”এই প্রথমবার এই ধরণের কোনও ঘটনার সম্মুখীন হলাম। তবে আমার মনে হয় না বিষয়টা গুরুতর। সব অর্গানাইজাররাই টাকা কামাতে চায়।রবি পুজারির নাম জড়িয়ে যাওয়ায় বিষয়টী হাতের বাইরে বেরিয়ে গেছে।”
মুম্বই মিররকে এই গায়ক জানিয়েছেন ”সেপ্টেম্বরে আমি অনেকগুলো শো করতে আমেরিকা যাচ্ছি। এই সব কিটি শোয়ের দায়িত্বেই আছেন নাত্তু ভাই। ২০১৪ সাল থেকে উনিই আমার ইউ এস ট্যুর দেখভাল করেন। অতিরিক্ত শোয়ের জন্য শেষ মুহূর্তে ওনার কাছে অনেক অনুরোধই আসে প্রোমটাররা।” এর সঙ্গেই তিনি জানিয়েছেন ”আমরা  ঠিকই করেছিলাম যে এই ধরণের প্রোমোটারদের সঙ্গে আমরা কাজ করবো না। এসব ক্ষেত্রেই কম বাজেটে শো করার জন্য দর কষাকষি চলে। এ ক্ষেত্রে প্রোমোটারের সঙ্গে রবি পুজারির ঘনিষ্ট সম্পর্ক আছে। পুজারি আমার ম্যানেজারকে ফোন করে কম টাকায় শো করার জন্য চাপ বাড়াচ্ছিল। আমি স্টুডিওতে থাকলে ফোন ধরি না। ফলে চাপটা সামলাতে হয়েছে আমার ম্যানেজার তারসানেকেই।
উনি ভয় পেয়ে আমাকে ফোন করেন। তারপরেই আমরা পুলিসের কাছে অভিযোগ জানাই।” এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। এতদিন পর্যন্ত কোনও বিতর্কের সঙ্গেই তাঁর নাম জড়ায়নি। হঠাতই অরিজিৎকে হুমকি ফোনের ঘটনায় অবাক গোটা টিনসেল টাউনই।


এ ক্যটাগরির আরো খবর..