× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

অযোধ্যায় বিমানবন্দর-রেলস্টেশনসহ ১৩০ কোটি ডলারের প্রজেক্ট নরেন্দ্র মোদির

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
অযোধ্যা বিমানবন্দর

উত্তর প্রদেশের অযোধ্যায় বড় প্রকল্প হাতে নিয়েছে ভারত সরকার।  শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে নতুন বিমানবন্দর, সংস্কার করা রেলস্টেশনসহ ১৩০ কোটি ডলারের বড় প্রকল্পের উদ্বোধন করেন। ভারত সরকারের বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরটির সম্মুখভাগ মন্দিরের স্থাপত্যের মতোই। পর্যটনের অন্যতম স্পটে রূপান্তর করতেই এই উদ্যোগ। অযোধ্যাকে হিন্দু দেবতা রামের জন্মস্থান বলে বিশ্বাস করা হয়।

অযোধ্যায় নির্মিত হচ্ছে রাম মন্দির। আগামী জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধনের আগে নরেন্দ্র মোদি এসব প্রকল্প উন্মোচন করলেন। নরেন্দ্র মোদি এক্সে করা পোস্টে বলেছেন, ‘আমাদের সরকার ভগবান শ্রী রামের অযোধ্যার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য নিশ্চিত করছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানসম্পন্ন অবকাঠামো উন্নয়ন, সংযোগ উন্নত করতে এবং নাগরিক সুবিধাগুলো পুনর্গঠন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দীর্ঘ আইনি লড়াই করে অযোধ্যায় নির্মিত হচ্ছে রাম মন্দির। আর সুপ্রিম কোর্টের আদেশে সেখান থেকে ২৫ কিলোমিটর দূরে ধান্নিপুর গ্রামে ৫ একর জমিতে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন নতুন মসজিদ।


এ ক্যটাগরির আরো খবর..