বিশ্বের বিভিন্ন দেশের ১৫৫ টি নদী থেকে আনা জলেই জলাভিষেক করা হচ্ছে অযোধ্যার ভগবান রাম মন্দিরের রামলালার। সর্বসাধারণের জন্য রাম মন্দিরের (Ram Mandir) দরজা খুলে দেওয়ার আগেই রামলালার জলাভিষেক। তবে ২০২৪ সালের জানুয়ারি সর্বসাধারণের জন্য রাম মন্দিরের (Ram Mandir) দরজা খুলে দেওয়া হবে এমনই জানা গিয়েছে।
আজ রবিবার(২৩ এপ্রিল) অযোধ্যায় ভগবান রাম মন্দিরের রামলালার প্রাঙ্গণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত দিয়ে জলাভিষেক করা হচ্ছে।
আজ রবিবার সকালে দিল্লি স্টাডি গ্রুপের নেতৃত্বে পাকিস্তানসহ বিশ্বের ১৫৫ টি দেশের পবিত্র নদীর জল দিয়ে ভগবান রামলালার প্রাঙ্গণে জলাভিষেক অনুষ্ঠান হচ্ছে। যেখানে একাধিক দেশের রাষ্ট্রদূত সহ বিশেষ অতিথিরা উপস্থিত রয়েছেন।
দিল্লি স্টাডি গ্রুপের সভাপতি এবং পশ্চিম দিল্লির প্রাক্তন বিধায়ক বিজয় জলি জানিয়েছেন, আজ কার্যক্রমটি সকাল ১০ টায় মণি পর্বতের শাখা গ্রাম কথা ভবনে আশীষ বচনের মধ্য দিয়ে শুরু হয়েছে। পাশাপাশি পুণের ৯ জন বৈদিক পণ্ডিত মন্ত্রোচ্চারণও করছেন। বৈদিক ব্রাহ্মণদের উপস্থিতিতে ১৫৫ টি দেশ থেকে সংগৃহীত জলের পুজো সম্পন্ন হয়েছে।
তিনি বলেন ওই সময়ে সন্ত সমাজের সেমিনার হবে এবং সারা বিশ্ব থেকে সংগৃহীত জলের ওপর একটি শর্ট ফিল্মও দেখানো হয়েছে। সেই সাথে বিখ্যাত গল্পকার অজয় ভাইয়ের সঙ্গীতের মাধ্যমে হনুমান চালিশা পাঠ করা হয়েছে এবং দুপুর ২ টো নাগাদ ভগবান রামলালা প্রাঙ্গণে গিয়ে ভগবান রামলালার দর্শন শেষে ১৫৫ টি দেশ থেকে সংগৃহীত পবিত্র জল নির্মাণস্থলে নিবেদন করা হচ্ছে।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগগুরু বাবা রামদেব উপস্থিত রয়েছেন।



