× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

ওয়াশিংটন ডিসি

অভ্যন্তরীণ নৌপথ ব্যবস্থাপনায় মার্কিন সহায়তাকে স্বাগত জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০২২
নৌপথ ব্যবস্থাপনায় মার্কিন সহায়তা

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও প্রযুক্তি বাংলাদেশের নৌপথ ব্যবস্থাপনার উন্নতি ঘটাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে তাঁর সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি মার্কিন বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (ইউএসটিডিএ) আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ওয়াটারওয়েজ ম্যানেজমেন্ট রিভার্স ট্রেড মিশন দলের নেতৃত্ব দিচ্ছেন।

খালিদ মাহমুদ চৌধুরী বাংলাদেশের মতো নদীমাতৃক দেশের জন্য উপযুক্ত পরিবেশ বান্ধব এবং কম ব্যয়বহুল অভ্যন্তরীণ নৌপথ ও নৌপরিবহণ খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা আরো সম্প্রসারণের ওপর জোর দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ ওয়াটারওয়েজ ম্যানেজমেন্ট রিভার্স ট্রেড মিশন প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র সফর দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে দীর্ঘ ও টেকসই সহযোগিতার নতুন পথ খুলে দেবে।

অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক তাদের যুক্তরাষ্ট্রে ১০ দিনের অবস্থানকালে বিভিন্ন বন্দর ও স্থাপনা পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বিআইডব্লিউটি এর কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ সহিদুল ইসলাম ও ইউএসটিডি এর প্রতিনিধি মেহনাজ আনসারী- অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এর আগে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে।


এ ক্যটাগরির আরো খবর..