× Banner
সর্বশেষ
আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

কূটনৈতিক রিপোর্টার

অভিশাপ ভেবে মেরে ফেলা হয় কন্যাসন্তানদের। খুনের দায়িত্ব পায় ‘মা’!

Kishori
হালনাগাদ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
অভিশাপ ভেবে মেরে ফেলা হয় কন্যাসন্তানদের

সংবাদমাধ্যম ‘ক্রাইম টক’-এর প্রতিবেদন অনুযায়ী, জয়সলমের এবং বারমের জেলায় এমন ছ’টি গ্রাম রয়েছে, যেখানে মেয়েদের জন্ম এবং মৃত্যু আসে একই সঙ্গে। জন্মের পরই অভিশাপ ভেবে মেরে ফেলা হয় কন্যাসন্তানদের। বহু বছর ধরে এই গ্রামগুলিতে কন্যাসন্তানদের অভিশাপ মনে করা হয়। কন্যাসন্তান জন্ম নিলেই তাকে মেরে ফেলার রীতি রয়েছে।

এই ছ’টি গ্রাম—দেও়ড়া, তেজমালতা, মোরা, রাসলা, ডোগরি এবং মোরান। যার মধ্যে এমন এক গ্রামও রয়েছে যে গ্রামে মেয়ের বিয়ে হয়েছে ১১০ বছর পর। দেওড়া গ্রামের এক সময়ের প্রধান ছিলেন ইন্দ্র সিংহ। তার ছেলে ছিলেন যশবন্ত সিংহ। বছর পঁচিশেক আগে যশবন্তের স্ত্রী এক কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু মেয়েকে বাঁচাতে যশবন্তের স্ত্রী বিষয়টি পরিবারের সকলের থেকে লুকিয়ে রেখেছিলেন। তার ভয় ছিল, কন্যাসন্তান জন্ম নিয়েছে জানতে পারলে সেই ছোট শিশুটিকে মেরে ফেলা হবে। ছেলেদের পোশাক পরিয়ে মেয়েকে বড় করা শুরু করেন তিনি। কিছু দিন পর মেয়েকে নানিহালে এক আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দেন যশবন্তের স্ত্রী। কিন্তু বিষয়টি বেশি দিন চাপা থাকেনি। কন্যার বিষয়ে জেনে যায় যশবন্তের পরিবার। তবে তত দিনে সেই কন্যা অনেকটাই বড়। স্কুলে পড়াশোনা শুরু করেছে সে। তত দিনে যশবন্ত এবং ইন্দ্রের চিন্তাভাবনাতেও বদল এসেছে। মেয়েকে খুশি হয়ে মেনে নেন তারা। ঠিক করেন, মেয়েকে ভাল ভাবেই লালনপালন করবেন।

নানিহাল থেকেই পড়াশোনা চালাতে থাকে যশবন্তের কন্যা। উচ্চশিক্ষা শেষ করার পর পরিবারের তরফে তার বিয়ে ঠিক হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, মেয়ের বিয়ে নানিহাল থেকে নয়, দেওড়া থেকে হবে। জয়সলমেরের বিভিন্ন এলাকায় কোনও বাড়িতে মেয়ের বিয়ে হলে- বাড়ির বাইরে এক বিশেষ নকশাযুক্ত তিনকোনা কাঠামো লাগানোর চল রয়েছে। যা দেখে বোঝা যায় যে বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে। যশবন্তের মেয়ের বিয়েতে দেওড়া গ্রামে সেই নকশা লাগানো হয়েছিল ১১০ বছর পর।

বর্তমানে যশবন্ত-কন্যা স্বামী এবং শ্বশুরবাড়ির বাকি সদস্যদের সঙ্গে কোটায় রয়েছে। তবে দেওড়ার সব মেয়ে যশবন্ত-কন্যার মতো ভাগ্যবতী নয়। অনেক কন্যাসন্তানকেই পৃথিবীর আলো দেখার কয়েক ঘণ্টার মধ্যে মেরে ফেলা হয়। একই প্রথা প্রচলিত রয়েছে তেজমালতা, মোরা, রাসলা, ডোগরি এবং মোরান গ্রামেও।

কিন্তু কেন এমনটা করা হয় রাজস্থানের ওই গ্রামগুলিতে? প্রচলিত রয়েছে, মুঘলরা রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আধিপত্য বিস্তারের পর মুঘল সেনারা মাঝেমধ্যেই বিভিন্ন গ্রাম থেকে রাজপুত মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করত। বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন করা হত তাদের। মূলত রাজপুতদের অপমান করতেই নাকি এই জুলুম চালাত মুঘলরা। আর তাই বাড়ির মেয়েদের মুঘল সেনাদের লালসা এবং অত্যাচারের হাত থেকে বাঁচাতেই নাকি জন্মের পরে কন্যাসন্তান মেরে ফেলার প্রথা চালু হয় রাজস্থানের বহু গ্রামে।

মুঘলদের পর ব্রিটিশরা এসেছে। ১৯৪৭ সালে দেশ স্বাধীনও হয়েছে। তবে কন্যাসন্তানকে মেরে ফেলার এই প্রথা বন্ধ হয়নি। কেবল মেরে ফেলার কারণ বদলেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেয়েদের পড়াশোনা এবং বিয়েতে খরচ বাঁচানোর জন্যই নাকি এখন জন্মের পর তাদের মেরে ফেলা হয় রাজস্থানের বহু গ্রামে।

কিন্তু কী ভাবে কন্যাসন্তানদের মেরে ফেলার পরও শাস্তির হাত থেকে বেঁচে যায় রাজস্থানের ওই গ্রামগুলির খুনিরা? সেই গ্রামগুলিতে বেশির ভাগ সময়ই সন্তানসম্ভবাদের প্রসবের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় না। গ্রামের বয়স্ক মহিলাদের সাহায্যেই সন্তান জন্ম নেয়। এই মহিলাদের ‘দাই মা’ বলে। সেই দাই মাকেই নির্দেশ দেওয়া হয়, কন্যাসন্তান জন্ম নিলে যেন তাকে মেরে ফেলা হয়। দাই মা রাজি না হলে কন্যা সন্তানকে মেরে ফেলার দায়িত্ব এসে পড়ে জন্মদাত্রীর উপরেই।

জন্মের ১-২ ঘণ্টার মধ্যেই কন্যাসন্তানটিকে মেরে ফেলা হয়। পুলিশের হাত থেকে বাঁচতে ভারী বালিশ বা মাটির ছোট বস্তা বাচ্চাটির মুখের উপর রেখে দেওয়া হয়। যাতে মনে হয়, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে স্বাভাবিক ভাবেই মৃত্যু হয়েছে সন্তানের। এ ছাড়াও নবজাতিকাদের আফিম খাইয়ে দেওয়া, মুখে এবং নাকে বালি বা তুলো ঢুকিয়ে মেরে ফেলারও প্রথা রয়েছে। মারার পর রাজস্থানের মরুভূমির বালির নীচে ওই শিশুদের দেহ চাপা দিয়ে দেওয়া হয়।

এই প্রথা-পরম্পরার প্রভাব পড়ছে গ্রামের পুরুষদের উপরেও। দেওড়া-সহ ওই ছ’গ্রামের বহু পুরুষ অবিবাহিত থেকে গেছে। বিয়ের জন্য মেয়েই খুঁজে পায়নি তারা। গ্রামে কন্যাসন্তান মেরে ফেলার রীতির কারণেও – অনেক পরিবার এই গ্রামগুলিতে মেয়েদের বিয়ে দিতে রাজি হয় না।


এ ক্যটাগরির আরো খবর..