× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

অভিযোগ গঠনের শুনানি হয়নি ফখরুলদের বিরুদ্ধে

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা নাশকতার মামলায় অভিযোগ গঠনের শুনানি হয়নি।

সোমবার আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ সেখ আগামী ২৭ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছেন।

ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, সোমবার মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। এ কারণে তার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২৭ অক্টোবর শুনানির দিন ঠিক করেছেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরব, হাবিবুন নবী খান সোহেল প্রমুখ।

রমনা থানার উপপরিদর্শক মো. আলী হোসেন আসামিদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলা তদন্ত করে ২০১৪ সালের ৫ আগস্ট ঢাকার সিএমএম আদালতে ডিবি পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাশ অভিযোগপত্র দাখিল করেন।


এ ক্যটাগরির আরো খবর..