× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

অবৈধ হবে না তত্ত্বাবধায়ক বাতিলের রায়

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারপতিদের অবসরের পরে রায় লেখার কারণে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় অবৈধ হবে না।

শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্রীশ্রী গোবিন্দ জিউর মন্দিরের বহুতল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান মো. আনিছুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, কসবা পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াস প্রমুখ।

পরে রাতে জেলার আখাউড়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ থেকে ইউপি নির্বাচনের জন্য কাজ করার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, আমাদের শক্তি-আদর্শ যেন কখনোই মলিন না হয়। পৌর নির্বাচন শেষ এখন দু’চার কাপ গরম চা খেয়ে, গাঝাড়া দিয়ে আবার মাঠে নামুন। ইউপি নির্বাচনেও যাতে আমরা এমন বিজয় আনতে পারি। আপনারা আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে বেগবান করবেন।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল।


এ ক্যটাগরির আরো খবর..