× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

অবৈধ বালূ উত্তোলন মৃত্যুফাঁদ প্রশাসন নীরব

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার প্রতিটি নদী গর্ভে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। ক্ষতিগ্রস্থ হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, মৃত্যুফাঁদ তৈরী হচ্ছে জনগণের। সুবিধা ভোগ করছে সুবিধাবাদীরা প্রশাসন নীরব।

জন্ম হলে মৃত্যু অনিবার্য’ তবে অস্বাভাবিক মৃত্যু অগ্রহণযোগ্য। যা মানতে কষ্ট হয় সকলের। কুলিক নদী থেকে বালূ উত্তোলনের ফলে নদীর তলদেশে অনাকাঙ্খিত গভীরতা সৃষ্টি হয়। চলতি বছরের ২৯ জানুয়ারী নদীর পাড় ধ্বসে সন্ধ্যারই গ্রামের মোঃ খলিলের দুই ছেলে নান্নু (১৩) ও নাহিদ (১১) পানিতে ডুবে মারা যায়। এ ধরনের জল ডুবির ঘটনার পরেও প্রশাসনের টনক নড়েনি। অবৈধভাবে বালূ উত্তোলনকারীদের বিরুদ্ধে নেওয়া হয়নি প্রশাসনিক কোন ব্যবস্থা। ক্ষতিগ্রস্থ পরিবারকে দেওয়া হয়নি কোন ধরনের শান্তনা। তাছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভেঙ্গে নদী ভরাট হয়ে বছরের সিংহভাগ সময় পানি শূন্য হয়ে থাকে। পাড়ের জমি ভেঙ্গে যাওয়ার ফলে অনেক অসহায় জমির মালিক চাষাবাদ করতে না পেরে মানবেতর জীবন যাপন করছে। থেমে নেই অবৈধভাবে বালু উত্তোলন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আর যেন বালু উত্তোলন করা না হয় সেদিকে প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও সুধিমহল।


এ ক্যটাগরির আরো খবর..