× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

অবৈধ প‌থে ভারতে পাচার হওয়া দুই কিশোরকে বেনাপোলে হস্তান্তর

admin
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ অবৈধ প‌থে  ভারতে পাচার হওয়া বাংলাদেশি দুই কিশোরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
শুক্রবার (০১ মার্চ) বিকেল ৪ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
পরবর্তীতে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা থেকে বাংলাদেশ নারী আইনজীবী সমিতি তাদের গ্রহণ করছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।
ফেরত আসা কিশোরেরা হলো- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মনিখালী গ্রামের কিরণ মন্ডলের ছেলে সুজয় মণ্ডল (১৫) ও চাঁনখালি গ্রামের বিমলের ছেলে মিলন (১৬)।
জানা যায়, সংসারে অভাব অনটনের কারণে গত ২ বছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে সীমান্ত পথে এরা ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। সেখান থেকে ধ্রব আশ্রম নামে ভারতের একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবাসন আইনে এদের স্বদেশ ফেরার ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ নারী আইনজীবী সমিতির যশোর অফিসের আইনজীবী নাসিমা আক্তার কিশোরদের ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাচারের শিকার কিশোরদের পরিবার যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চাই তাহলে তাদের আইনি সহয়তা দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..