× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

পিআইডি

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্ট

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে গতকাল নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর এলাকায় পৃথক দু’টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানাসহ কারাদণ্ড প্রদান করা হয়েছে।

প্রথম অভিযানে বাণিজ্যিক গ্রাহক শ্রেণিতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যাওয়ায় মোট ১৮০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়। বিচ্ছিন্নকৃত স্থাপনার মধ্যে ছিল ১৩টি স্টার বার্নার, ১টি ডাবল চুলা, ৮টি সিঙ্গেল চুলা, ৪টি মডিফাইড বার্নার এবং ১টি বুস্টার, যার মোট সংযুক্ত লোড ছিল ৬০০ ঘনফুট/ঘন্টা। এ স্পটে অবৈধ সংযোগের জন্য সর্বমোট ১ লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়।

দ্বিতীয় অভিযানে ৮০ফুট হোস পাইপ অপসারণ করা হয় এবং বাণিজ্যিক শ্রেণিতে ৫টি স্টার বার্নার পাওয়া যায়, যার মোট সংযুক্ত লোড ছিল ২১৬ ঘনফুট/ঘন্টা। একই অভিযানে, নবাবী স্বাদ হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজারকে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..