× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পিআইডি

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে একাধিক স্থানে মোবাইল কোর্ট

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে একাধিক স্থানে মোবাইল কোর্ট পরিচালিত

অবৈধ গ্যাস সংযোগ এবং বাণিজ্যিক গ্যাস চুরির বিরুদ্ধে গতকাল রাজধানীঢাকাসহ নারায়ণগঞ্জ জেলায় একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সফলমোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সংযোগ
বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ৩ লক্ষাধিক টাকার গ্যাস সাশ্রয় হয়।

মেঢাবিবি-৪ এর আওতাধীন গুলশান বিক্রয় শাখার অধীনে কড়াইল বস্তির অবৈধগ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালিত হয়। গুলশান-২ এরবিভিন্ন রোড সংলগ্ন গ্রাহকের সার্ভিস লাইন থেকে অবৈধভাবে প্লাস্টিক পাইপের
মাধ্যমে কড়াইল বস্তিতে নেওয়া গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া গুলশান মহাখালী রোড সংলগ্ন পুলিশ বক্সের পাশের সার্ভিস লাইনথেকেও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে মোট প্রায় ৭০০ ফুট বিভিন্নআকারের প্লাস্টিক পাইপ অপসারণ ও জব্দ করা হয়। রোড-২৩/সি তে অবস্থিত
গুলশান লেকভিউ হোটেলে মিটারবিহীন আবাসিক রাইজার থেকে বাণিজ্যিকভাবে গ্যাসব্যবহার করার অপরাধে ৬০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয় এবং সংযোগটিবিচ্ছিন্ন করা হয়।

মেঢাবিবি-০৬ এর আওতাধীন মিরপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদঅভিযান পরিচালিত হয়। পল্লবী, ইষ্টার্ণ হাউজিং এলাকার ‘নিউ ফোর স্টার ওয়াশিং’এবং ‘জাকি ডাইং এন্ড এক্সেসরিজ’ সহ দু’টি শিল্প কারখানায় ইতোপূর্বে বিচ্ছিন্নকরা সোর্স লাইন থেকে আবারও অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ করার বিষয়টি নিশ্চিতহয়ে সোর্স লাইন কিল করা হয়। এর মধ্যে ‘জাকি ডাইং এন্ড এক্সেসরিজ’ এরমালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই অভিযানে পল্লবীর ভোলাইয়া বস্তির ২টি স্পট থেকে প্রায় ৪০০ ফুট হোজপাইপ অপসারণের মাধ্যমে ২৫০টিরও অধিক অবৈধ আবাসিক সংযোগ এবং ১৯টি টি-স্টলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ‘জাহাঙ্গীর হোটেল’-এ অবৈধ গ্যাসব্যবহারের দায়ে ১০ হাজার টাকা এবং অবৈধ সংযোগ প্রদানকারী এস এম হারুনকেআরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে সর্বমোট বিচ্ছিন্নকৃত গ্যাসলোড ১০ হাজার ৪৮৭ ঘনফুট/ঘণ্টা এবং সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আদায়করা হয়।

সোনারগাঁও ইকোনোমিক জোন সংলগ্ন এলাকা থেকে মোট ৪টি স্পটে অভিযানচালিয়ে ৩টি চুনা কারখানার ৭টি ভাট্টি এবং ১টি ঢালাই কারখানার ২টি ভাট্টিসহ মোট১৫ হাজার ঘ.ফু./ঘণ্টা লোডের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে স্থাপনাগুলোএক্সক্যাভেটর মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয়। এছাড়া ২টি অবৈধ আবাসিকসংযোগও বিচ্ছিন্ন করা হয়। ফলে দৈনিক প্রায় ৩ লাখ ৬ হাজার ৬৭৭ টাকার গ্যাসসাশ্রয় হয়েছে। তবে মালিকগণকে স্পটে না পাওয়ায় কোনো জেল বা জরিমানা করা
সম্ভব হয়নি। এই অভিযানে বিভিন্ন ব্যাসের ৫৪ ফুট পাইপ অপসারণ ও জব্দ করা হয়।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ গ্যাসসংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।


এ ক্যটাগরির আরো খবর..