× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ব্যবস্থা ও চড়া শুল্প আরোপের ঘোষণা ট্রাম্পের

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
ট্রাম্পের হুমকি বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ওপর জ্বালানি খাতে চড়া শুল্প আরোপের ঘোষণা দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (২০ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস নিয়ে বাণিজ্য ঘাটতি পূরণ না করলে ইউরোপীয় ইউনিয়নকে বলেছি, তাদের বিপুল বাণিজ্য ঘাটতি মেটাতে হবে। আমাদের তেল ও গ্যাস বৃহৎ পরিসরে কিনতে হবে। অন্যথায়, শুল্ক বসবেই।’

বর্তমানে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের সবচেয়ে বড় আমদানিকারক ইউরোপ। মার্কিনিদের মোট তেল রফতানির ৫০ শতাংশের বেশি যায় ইউরোপে। যা প্রতিদিন ২ মিলিয়ন ব্যারেলেরও বেশি। ২০২২ সালে ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর জন্যযুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়ায় ইউরোপের দেশগুলো।

পরের বছর যুক্তরাষ্ট্রের এলএনজি রফতানির ৬৬ শতাংশই যায় ইউরোপে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিনমাসে ইইউর এলএনজি আমদানির ৪৭ শতাংশ এবং তেল আমদানির ১৭ শতাংশ সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

ইতোমধ্যে ইউরোপীয় কমিশন ট্রাম্পের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে। একইসঙ্গে নিজেদের জ্বালানি শক্তির উৎস বৈচিত্র্যময় করা এবং রাশিয়ার তেল-গ্যাস আমদানি ধীরে ধীরে বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। তবে, বেশিরভাগ ইউরোপীয় জ্বালানি শক্তি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন হওয়ায় এ ক্ষেত্রে সীমিত হস্তক্ষেপ থাকে সরকারের।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয়ের পর থেকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে কানাডা, মেক্সিকো, ভারত ও চীনের ওপর বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..