× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

অবশেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো হাকিম

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে অংশ নেয় নীলফামারী সদর উপজেলার মেধাবী ছাত্র আব্দুল হাকিম। মেধার যোগ্যতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্য ও নাট্যকলা বিভাগে ভর্তি হবার সুযোগও পায় সে।  এ বিভাগে হাকিম ২৫২৬ তম মেধা তালিকায় ছিল। কিন্তু ভর্তি হতে যে পরিমান অর্থের প্রয়োজন তা সামর্থ্য অনুযায়ী জোগাড় করতে না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি সে। এরপর আবারও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয় আব্দুল হাকিম। এবারও লোক প্রশাসন বিভাগে মেধা তালিকায় ৩১ তম স্থান অর্জন করেন সে।

কিন্তু একই ধরনের আর্থিক সমস্যা থাকায় আবারও ভর্তি হওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েন হাকিম। তবে মৌখিক পরীক্ষা দিতে আসা হাকিমের সাথে পরিচয় হয় আরেক পরীক্ষার্থীর বড় ভাই রাজিউর রহমান রাজুর সাথে। পরে বিষয়টি নিয়ে রংপুরের স্থানীয় সাংবাদিক শাহারিয়ার মিমের সাথে আলোচনা করেন রাজু। এরপর সেই সাংবাদিক সরেজমিন আব্দুল হাকিমের বাড়িতে গিয়ে তার বিস্তারিত জীবন কাহিনী শুনে ফেসবুকে একটি স্টাট্যাস দেন। তারপর শুরু হয় আব্দুল হাকিমের প্রতি মানবতাবাদী ব্যক্তিদের  কৌতূহল।

সাংবাদিক মিমের ফেসবুকে দেয়া স্ট্যাটাসে আসতে থাকে কমেন্টস। তার কাছে থেকে চাওয়া হয় মেধাবী হাকিমের ফোন নাম্বার। তারপর আব্দুল হাকিমের ফোনে বিকাশ একাউন্টে আসতে শুরু করে হৃদয়বান মানুষের আর্থিক সাহায্যে। এরপর তার বিকাশ একাউন্টে জমা হয় প্রায় ৩০ হাজার টাকা। টাকা পাওয়ার পর মঙ্গলবার দুপুরে ৯ হাজার ২৬ টাকা দিয়ে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছে হাকিম। তবে ভর্তির পর এবার পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন হাকিম।

আব্দুল হাকিমের বাড়ি নীলফামারী জেলার সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তার বাবার নাম মহরম আলী ও মায়ের নাম সখিনা বেগম। এ বিষয়ে আব্দুল হাকিমের মা সখিনা বেগম  জানান, মাত্র পাঁচ বছর বয়সে মারা যান তার বাবা মহরম আলী। অভাব-অনটনের সংসারে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন তিনি। অনেক আশা নিয়ে সবার ছোট ছেলে আব্দুল হাকিমের লেখাপড়ার খরচ চালিয়ে যাচ্ছেন তিনি।

পড়াশোনার বিষয়ে আব্দুল হাকিম বলেন, ” আমি পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি আর নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে স্যারদের সহযোগীতায় ২০১৩ সালে এসএসসি পাস করি। পরে এডুকেশন ফর অল নামে ঢাকার একটি সংগঠনের শিক্ষা বৃত্তির টাকায় উচ্চ মাধ্যমিক পাস করি”। তবে এবার হয়তবা বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য হতো যদি রাজিউর ভাইয়ের সাথে পরিচয় না হতো। আমি চির কৃতজ্ঞ থাকবো তাদের কাছে যারা আমাকে সবদিক থেকে সাহায্যে করেছে।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সাব্বীর আহমমেদ চৌধুরী বলেন, হাকিম এখন আমার বিভাগের ছাত্র। তার একাডেমিক সকল সাপোর্ট এর দ্বায়িত্ব আমি নিচ্ছি। আর বাকি ৪টি বছরের জন্যে ডিপার্টমেন্ট এর যাবতীয় খরচ যাতে হাকিম নিজে চালাতে পারে তার ব্যবস্থা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..