× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

অবশেষে দেশে ফিরলো পাচার হওয়া ৬ কিশোরী

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ জুন, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: ভারতে পাচার হওয়া ছয় কিশোরী দীর্ঘ ৭ বছর পর পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরে আসলো। চাকুরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এদের ভারতে পাচার করা হয়েছিল।

ভারতের ইমপালস এনজিও ও বাংলাদেশের এনজিও ব্র্যাকের সহযোগিতায় ওই ছয় কিশোরীকে ফিরিয়ে আনা হয়। এ সময় দীর্ঘদিন পরে সন্তানদের ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তাদের পরিবারবর্গ।

পুলিশ জানায়, দুপুরে তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্টে ভারতের ইমপালস এনজিও ওই ছয় কিশোরীকে বাংলাদেশের এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের কাছে হস্তান্তর করে। পরে বাংলাবান্ধা ইমিগ্রেশনে প্রয়োজনীয় কাজ শেষে তেঁতুলিয়া থানা পুলিশ ওই কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ সময় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মদ এরশাদুল হক, ভারতের ৫১ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট শ্রী কে উমেশ, তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম, ব্র্যাক মানবাধিকার আইন সহায়তা কর্মসূচির পরিচালক ব্যারিস্টার এস কে জেনেফা জব্বার, প্রধান ব্যবস্থাপক শাহারিয়ার সাদত, ব্র্যাকের ঠাকুরগাও জেলা ব্যবস্থাপক রিপন কুমার সাহা, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উদ্ধার হওয়া ছয় কিশোরীর বাড়ি নড়াইল, খুলনা, পটুখালী, খাগছাঝড়ি, বাগেরহাট ও যশোর জেলায়। তাদের মধ্যে কেউ এক বছর, কেউ চার বছর আবার কেউ সাত বছর আগে পাচার হয় ভারতে যায়।


এ ক্যটাগরির আরো খবর..