× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ডেস্ক

পুরান ঢাকা থেকে নটর ডেম কলেজের অফিস সহকারী লিপিকার মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
অফিস সহকারী লিপিকা

রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালে নটর ডেম কলেজের অফিস সহকারী লিপিকা গোমেজের (৫৫) মরদেহ উদ্ধার।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ধোলাইখালের ঋষিকেশ দাস রোডের একটি বাসা থেকে নটর ডেম কলেজের অফিস সহকারী লিপিকা গোমেজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি জানান, বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে লিপিকা গোমেজ নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাজধানীর নটর ডেম কলেজের অফিস সহকারী ছিলেন।

পুলিশ বলছে, লিপিকার মাথায় ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হত্যাকারীরা পালিয়েছেন।

একটি পাঁচতলা বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে একা ভাড়া থাকতেন লিপিকা। ২০ বছর আগে মাহবুবুল আলম নামে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়েছিল। পরে দুজনের বিবাহ বিচ্ছেদ হয়। লিপিকার কোনো সন্তান নেই। লিপিকার বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়। সেখানে তার বৃদ্ধা মা থাকেন। তার একমাত্র ভাই থাকেন বিদেশে। এ হত্যাকাণ্ডের বিষয় নিয়ে পুলিশ কাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..