× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

অপেশাদার কর্মীদের কর্মে গতিশীলতা আনতে প্রশিক্ষণ দিচ্ছে দক্ষ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
অপেশাদার কর্মীদের প্রশিক্ষণ

অভিবাসী অদক্ষ শ্রমিকদের আলোচনার দক্ষতা, নৈমিত্তিক কথোপকথনের দক্ষতা, সরকারি ফর্ম পূরণের দক্ষতা (অভিবাসন, পাসপোর্ট) ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে অপেশাদার কর্মীদের ব্যবসায়ের গতিশীলতা, সমাজ, বিতরণ নেটওয়ার্কগুলোর পাশাপাশি বিপণন-যোগাযোগের মতো সফট স্কিল বুঝতে সহায়তা করার প্রশিক্ষণ দিচ্ছে দক্ষ।

গত রোববার (১৫ নভেম্বর) এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কোর্স সম্পন্নকারী ৩৫০ জন অংশগ্রহণকারী সনদপত্র গ্রহণ করেছে।

ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ফ্রান্স, ভারত, বাহরাইন, সিঙ্গাপুর, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইডেনসহ ২৫টি দেশ থেকে পাঁচ শতাধিক অনাবাসিক বাংলাদেশি দক্ষ’র দেওয়া তিন মাসব্যাপী অনলাইন কোর্সে অংশ নিয়েছিলেন, যা এ মাসে শেষ হয়।

দক্ষ’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সোনিয়া বশির কবির। তিনি একজন প্রযুক্তিবিদ ও অভিবাসী শ্রমিকদের চাহিদা পূরণের প্রতি আন্তরিক। সোনিয়া বশির কবির দক্ষ’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রবাসী শ্রমিকদের অত্যন্ত সম্মানিত পরামর্শদাতা ইকবাল বাহার জাহিদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজটি শুরু করেন।

অভিবাসী শ্রমিকদের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে অপেশাদারি শ্রমিকদের চাহিদা মেটাতে ২০১৯ সালে যাত্রা শুরু করে ‘দক্ষ’। বিশ্বব্যাপী অনাবাসিক বাংলাদেশিদের কাজ সম্পাদনের জন্য কেবল বিভিন্ন দক্ষতারই প্রয়োজন হয় না, সাবলীলভাবে ইংরেজি বলতে জানতে হয়। এছাড়া তাদের আলোচনার দক্ষতা, নৈমিত্তিক কথোপকথনের দক্ষতা, সরকারি ফর্ম পূরণের দক্ষতা (অভিবাসন, পাসপোর্ট) ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রয়োজন।

‘দক্ষ’ অ্যাপ্লিকেশনটি আইওএস, অ্যান্ড্রয়েড উভয় ক্ষেত্রেই পাওয়া যাবে এবং একটি ফ্রিমিয়াম মডেল সরবরাহ করবে। সব লার্নিং কনটেন্টগুলো দক্ষ’র স্বত্বাধিকারী হবে। দক্ষ’র মূল লক্ষ্য জনগণের কাছে পৌঁছানোর জন্য প্রযুক্তির গণতান্ত্রিকীকরণ। এর লক্ষ্য হল নারী-পুরুষ উভয় প্রবাসী এবং অপেশাদার কর্মীদের দক্ষতার উন্নয়ন ও পুনঃদক্ষ করা। প্রশিক্ষণের পাশাপাশি ‘দক্ষ’ অ্যাপের আরও কয়েকটি বিশেষত্বের মধ্যে রয়েছে- একটি সহায়ক জব রেজিস্ট্রি যা অভিবাসী কর্মীদের চাকরি খুঁজে পেতে সহায়তা করবে। অভিবাসী কর্মীদের তাদের পরিষেবাগুলো বাড়াতে এবং একে অপরকে ব্যবসায়ের সাহায্যসহ নিজেদের সমস্যাগুলো জানানোর পাশাপাশি যোগাযোগ ও পরামর্শদাতা হিসেবে সহায়তা করবে। কর্মীদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য উদ্বুদ্ধ করতে দক্ষ জনগোষ্ঠী ও বাজারের বিভিন্ন সুযোগ সম্পর্কে জানতে তাদের নেটওয়ার্কিংয়ে সহায়তা করবে।


এ ক্যটাগরির আরো খবর..