× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সাবেক প্রেমিক সিয়াম

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সাবেক প্রেমিক সিয়াম

রাজধানীর হাজারীবাগে অন্য একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোয় ক্ষুব্ধ হয়ে নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন তার সাবেক প্রেমিক সিয়াম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।

পুলিশ জানায়, নিহত শাহরিয়ার শারমিন বিন্তি হাজারীবাগের রায়ের বাজার হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ত। গতকাল (বুধবার) রাত সাড়ে ৯টার দিকে সিয়াম তাকে ফোন করে বাসা থেকে বের করে আনে। এরপর হাজারীবাগ থানাধীন চরকঘাটার পাকা রাস্তায় বিন্তির পিঠে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বাবা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা করেছেন।

সংবাদ সম্মেলনে ডিসি মাসুদ আলম আরও জানান, আজ সকাল ১০টার দিকে কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে ঘাতক সিয়াম ওরফে ইমনকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা-পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের তদন্তে উঠে এসেছে, বিন্তি ও সিয়াম আগে একই স্কুলে পড়াশোনা করত এবং তাদের মধ্যে ৪ বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কে ফাটল ধরে এবং সিয়ামের সন্দেহ ছিল যে বিন্তি অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এই বিষয় নিয়ে কথা বলতেই গতকাল সিয়াম বিন্তিকে ডেকে আনে। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে সিয়াম তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

এক প্রশ্নের জবাবে ডিসি জানান, সিয়াম বিন্তিকে হত্যা করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে চাকু সঙ্গে নিয়ে এসেছিল। প্রাথমিকভাবে কথা বলে সমস্যার সমাধান করতে চাইলেও সেটি না হওয়ায় সে চরম পথ বেছে নেয়।


এ ক্যটাগরির আরো খবর..