× Banner
সর্বশেষ
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা

ডেস্ক

অন্যান্য দেশগুলো দশক ধরে ‘যুক্তরাষ্ট্রকে লুটপাট’ করছে

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
ওষুধ সহায়তা প্রদান বন্ধ করার নির্দেশ

মার্কিন প্রেসিডেন্টের নতুন সিদ্ধান্তে মেক্সিকান ও কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্য আমদানির ওপর আরোপ করা হবে ১০ শতাংশ শুল্ক। যুক্তরাষ্ট্রের বাজারে চলতি মাস থেকেই এটা কার্যকর হবে। এমন সিদ্ধান্তের প্রভাব যে মার্কিন অর্থনীতিতে পড়বে সেটাও জানেন নতুন প্রেসিডেন্ট। আর তাইতো আগে থেকেই জনগণকে সতর্ক করলেন তিনি।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেছেন, চীন, মেক্সিকো এবং কানাডার মতো অন্যান্য দেশগুলো দশক ধরে ‘যুক্তরাষ্ট্রকে লুটপাট’ করছে। যুক্তরাষ্ট্রের আগের অবস্থান ফিরিয়ে আনতেই নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নাগরিকদের সামান্য দুভোর্গ পোহাতে হতে পারে সতর্ক করে ট্রাম্প বলেন, ‘আমাদের হয়তো কিছু সময়ের জন্য কষ্ট হতে পারে, এবং মানুষ তা বোঝে। আবার নাও হতে পারে।’

ট্রাম্পের শুল্কারোপের পর পাল্টা যুক্তরাষ্ট্রের পণ্যে ২৫ শতাংশ করারোপের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মার্কিন পণ্য না কিনে নিজেদের উৎপাদিত পণ্য কিনতে নাগরিকদের প্রতি অনুরোধ জানান তিনি। কঠিন পরিস্থিতি মোকাবিলায় জনগণকে একবদ্ধ হওয়ার আহ্বানও জানান ট্রুডো। মেক্সিকোও যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের ওপর করারোপের ঘোষণা দিয়েছে।

ট্রাম্প ঘোষিত নতুন শুল্কের তীব্র বিরোধিতা করে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছে চীন। এই ইস্যুতে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলার কথাও জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন।


এ ক্যটাগরির আরো খবর..