× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ  জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার

অন্যসব মন্ত্রণালয় আছে, করোনা ঠেকানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয় -স্বাস্থ্যমন্ত্রী

Dutta
হালনাগাদ: সোমবার, ১২ জুলাই, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Health-Minister-Jahid.jpg

করোনা ঠেকানোর জন্য অন্যসব মন্ত্রণালয় আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ সঠিক চিকিৎসা দেওয়া। করোনা সংক্রমণ ঠেকানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয় বলে মন্তব্য করে বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় চলমান করোনা পরিস্থিতি নিয়ে মানিকগঞ্জের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও গণ্যমাধ্যমকর্মীদের সঙ্গে ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

এ সময় তিনি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেট হাসপাতাল হিসেবে ঘোষণা করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মনিটরিং কমিটিকে আরো শক্তিশালী করতে হবে। করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে লাল পতাকা উঠানোর পাশাপাশি সচেতনতার জন্য নিয়মিত মাইকিং করতে হবে। সচেতনতার অভাবে আমরা করোনায় আক্রান্ত হচ্ছি।

তিনি বলেন, করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যখাতে ৫০ হাজার লোক নিয়োগ দেয়া হয়েছে। আরো ডাক্তার-নার্স নিয়োগ দেয়ার জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

এ সময় তিনি গ্রামের সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য জনপ্রতিনিধিদের পরামর্শ প্রদানের আহবান জানান। তা না হলে গ্রামের পর গ্রাম উজার হবে হাসপাতালেও জায়গা পাওয়া যাবে না। সারা দেশে করোনার রোগীর জন্য ১৬ হাজার বেড রয়েছে। ইতিমধ্যে ৯০ ভাগ বেডে রোগী আছে।


এ ক্যটাগরির আরো খবর..