× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

পিআইডি

অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নের জন্য পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
অন্তর্ভুক্তিমূলক সামাজিক

৪ থেকে ৬ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত ‘দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষক সম্মেলন’-এ বাংলাদেশ পর্যাপ্ত ও পূর্বাভাসযোগ্য আর্থিক সম্পদ এবং একটি শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

সচিব সামাজিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তি এবং উদ্ভাবন, যেমন ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসা মডেলের ওপর ভিত্তি করে বাংলাদেশের জনকেন্দ্রিক উন্নয়ন মডেল তুলে ধরেন। এর পাশাপাশি তিনি স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মুখোমুখি চ্যালেঞ্জগুলো তুলে ধরেন, যার মধ্যে রয়েছে সীমিত আর্থিক স্থান, ঋণের বোঝা বৃদ্ধি এবং জলবায়ু সৃষ্ট দুর্যোগ। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের বিশাল মানবিক দায়িত্বের ওপরও আলোকপাত করেন।

 সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধিরা।


এ ক্যটাগরির আরো খবর..