× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক

অন্তর্বর্তী সরকারে যুক্ত ১৭ জনেরই অন্য দেশের নাগরিকত্ব

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকার

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত ১৭ জনেরই বাংলাদেশ ছাড়া অন্য এক বা একাধিক দেশের নাগরিকত্ব রয়েছে। তারা কে কোন দেশের নাগরিক, নিচে উল্লেখ করা হলো।

১।  প্রধান উপদেষ্টা ইউনূস, মার্কিন নাগরিকত্ব (তিনি জার্মানি, ইতালি এবং ফ্রান্সেরও নাগরিক)।

২। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ব্রিটিশ নাগরিকত্ব।

৩। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সুইজারল্যান্ডের নাগরিকত্ব।

৪। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, মার্কিন নাগরিকত্ব।

৫। অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অস্ট্রেলীয় নাগরিকত্ব।

৬। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সুফিউর রহমান, সুইজারল্যান্ডের নাগরিকত্ব।

৭। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মাইনু উদ্দিন, মার্কিন নাগরিকত্ব।

৮। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব, নেদারল্যান্ডসের নাগরিকত্ব।

৯। প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ব্রিটিশ নাগরিকত্ব।

১০। সাংবিধানিক সংস্কার কমিটির প্রধান ও ঐক্যমত কমিশনের উপসভাপতি আলী রিয়াজ, মার্কিন নাগরিকত্ব।

১১। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, মার্কিন নাগরিকত।

১২। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, ব্রিটিশ নাগরিকত্ব।

১৩। দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সদস্য মোস্তাক হোসেন খান, ব্রিটিশ নাগরিকত্ব।

১৪। মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ সহযোগী সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, পরিবারের সদস্যদের কানাডার নাগরিকত্ব।

১৫। সিনিয়র সচিব মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, মার্কিন নাগরিকত্ব।

১৬। সিনিয়র সচিব মর্যাদায় মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারী, মার্কিন নাগরিকত্ব।

১৭। যুগ্ম সচিব মর্যাদায় প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব শাজিব এম. খায়েরুল ইসলাম, মার্কিন নাগরিকত্ব।


এ ক্যটাগরির আরো খবর..