× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

অনুষ্ঠিত হলো বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জাতীয় সম্মেলন

admin
হালনাগাদ: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

বরুন কুমার দাসঃ শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেসরকারি কলেজ সরকারি করাসহ আরও কিছু দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সভাপতি করে পরিচালনা কমিটি গঠনের দাবি জানিয়েছে তারা।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাকশিস এর জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলামের নাহিদের কাছে এই দাবি জানান এ সংগঠনের নেতারা।

উল্লেখ্য, সাধারণত স্থানীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিরাই বিভিন্ন প্রক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হন। কিছুদিন আগেও পদাধিকারবলে সর্বোচ্চ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারতেন স্থানীয় সাংসদরা। তবে উচ্চ আদালতের নির্দেশে এই সুযোগ বন্ধ হয়েছে।

শিক্ষক নেতাদের দাবির জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সম্মেলন থেকে যেসব দাবির সিদ্ধান্ত হবে, সেগুলো তাঁর কাছে দেওয়ার পর তা নিয়ে আলোচনা করবেন।

শিক্ষকদের জন্য লড়াই করছেন উল্লেখ করে নাহিদ বলেন, তিনি ইচ্ছা করলেই সিদ্ধান্ত নিতে পারেন না। তবে তিনি চেষ্টা করে যাবেন।

প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী আবারও বলেন, তাঁদের সামনে বড় চ্যালেঞ্জ হলো শিক্ষার গুণগত মান অর্জন করা। আর এটা নিশ্চিত করতে পারেন গুণগত মানের শিক্ষকরা। শিক্ষকদের গুণগত মান বাড়াতে তাঁরা পদক্ষেপ নিয়েছেন।

এ সময় সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেসরকারি কলেজ জাতীয়করণের দাবি জানান সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রবীণ শিক্ষক নেতা কাজী ফারুক আহমেদ। তিনি বলেন, মন্ত্রণালয় যদি নীতিমালা করেও থাকে, সেটাও শিক্ষকদের জানার অধিকার আছে। তিনি বেসরকারি কলেজ শিক্ষকদের জন্য অধ্যাপক পদ সৃষ্টির দাবি জানান।

সমিতির সভাপতি আসাদুল হক বলেন, যে বৈষম্যের জন্য শিক্ষকরা আন্দোলন করেছেন, এখনো তা দূর হয়নি। এই বৈষম্য দূর করতে পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক নুরুন নবী সিদ্দিকী, শিক্ষকনেতা আজিজুল ইসলাম, মোহাম্মদ আলী চৌধুরী। সম্মেলনে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক প্রতিনিধি অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..