× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ডেস্ক

সমাবেশ করতে আওয়ামী লীগকে অনুমতি নিতে হবে -ইসি

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
অনুমতি নিতে হবে

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে আওয়ামী লীগকে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

রোববার (৩ ডিসেম্বর) বেলা ১২টায় ইইউ কারিগরি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

অশোক কুমার বলেন, আচরণবিধি অনুযায়ী, রাজনৈতিক সমাবেশের জন্য অনুমতি নিতে হবে। যদি তারা অনুমতি না নিয়ে সমাবেশ করে সেক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সমাবেশের অনুমতি চেয়ে আওয়ামী লীগ থেকে এখনও আমরা কোনো চিঠি পাইনি। চিঠি পেলে অনুমতি দেওয়ার বিষয়টি কমিশন দেখবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার দ্রুত বিচারের দাবিতে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এ সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


এ ক্যটাগরির আরো খবর..