অনুপস্থিত পুলিশ সদস্যদের চাকরিতে যোগদান করতে দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা

অনুপস্থিত পুলিশ সদস্যদের চাকরিতে যোগদান করতে দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা

যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগদান করেননি, তারা অপকর্মের সাথে জড়িত। তাদের আর কাজে যোগদান করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর আজ বাংলাদেশ নবজাগরণে উজ্জীবিত। বিগত সরকার আর সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের হতে পারিনি। ফলে ছাত্র-জনতার গণঅভুত্থানে স্বৈরাচার সরকার দেশত্যাগে বাধ্য হয়।

এ সময় বাংলাদেশ আনসার বাহিনীকে যুগোপযোগী করে আগামীতে সাজানো হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগ দান করেননি তারা অপকর্মের সাথে জড়িত। তাদের আর কাজে যোগদান করতে দেয়া হবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।