× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

আঞ্চলিক প্রতিনিধি

অনিয়মের প্রতিবাদ করায় প্রধানশিক্ষককে বদলি, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
অনিয়মের প্রতিবাদ করায় প্রধানশিক্ষককে বদলি

স্কুল চলাকালীন সময়ে সহকারী শিক্ষিকাদের নানা অনিয়মের প্রতিবাদ করায় প্রতিবাদকারী প্রধানশিক্ষিকাকে উল্টো বদলি করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদকারী প্রধানশিক্ষিকার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকালে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার হরিসেনা প্রাথমিক বিদ্যালয়ের।

উপজেলা চত্বরে মানববন্ধন চলাকালীণ সময় অভিভাবকরা অভিযোগ করে বলেন, হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন থেকে স্কুলে দেরী করে আসাসহ নানা অনিয়ম করে আসছিলেন। সহকারী শিক্ষকদের অনিয়মের বিষয়টি তুলে ধরে গত ১০ জুলাই উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেন এলাকাবাসী।

তারা আরও বলেন, অনিয়মকারী সহকারী শিক্ষকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যোগসাজসে উল্টো প্রধানশিক্ষিকা নিপা রানী পালকে বদলী করা হয়েছে। যা কোনভাবেই কাম্য নয়। তাই প্রধানশিক্ষিকার বদলী আদেশ প্রত্যাহারের দাবিসহ অনিয়মকারী সহকারী শিক্ষকদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা গ্রহণের দাবিতে অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করে। শেষে উল্লেখিত দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, প্রধানশিক্ষিকার বদলীর বিষয়ে তাদের কোন যোগসাজস নেই। তাছাড়া এলাকাবাসী পূর্বে যে অভিযোগ করেছিলেন তা তদন্ত করে জেলা শিক্ষা অফিসে রিপোর্ট পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান বলেন, শিক্ষার্থীদের অভিভাবক ও গ্রামবাসীর লিখিত আবেদন পেয়ে বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..