× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

অনলাইন পত্রিকার সাংবাদিকদের সাথে বিমাতাসুলভ আচরণ নির্বাচন কমিশনের

admin
হালনাগাদ: সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮

উত্তম কুমার রায়ঃ এবারের জাতীয় সংসদ নির্বাচন নতুন প্রজন্মের কাছে কোনো আগ্রহই লক্ষ্য করা যাচ্ছে না। ভোটাররা যেন ভোট দেয়ার আগ্রহ হারিয়ে ফেলছে। গ্রাম-গঞ্জেও একই অবস্থা ভোটের হাওয়া যেন লাগে নি। এদিকে কিছু সাংবাদিকও এবারের জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

ভোটকেন্দ্রে সাংবাদিকদের যে দায়িত্ব পালন করার কথা সেটিও তারা পারছেন না মর্মে আশাহত হয়েছেন। কিছু সাংবাদিক ভোট কেন্দ্র পরিদর্শন কার্ড সংগ্রহের জন্য কাগজপত্র দিলেও এখন পর্যন্ত বহু সাংবাদিক কাগজপত্র জমা দেননি। অনেকে বলেছেন এবারের জাতীয় সংসদ নির্বাচনের খবর সংগ্রহের কাজই করবেন না। অনলাইন পত্রিকার সাংবাদিকদের সাথে বিমাতাসুলভ আচরণ। দিনাজপুর জেলা তথ্য অধিদপ্তর অনলাইন সাংবাদিকদের সাথে বিমাতাসুলভ আচরণ করেছেন মর্মে অভিযোগ করেছেন অনলাইন পত্রিকার সাংবাদিকরা।

দিনাজপুর জেলা নির্বাচন অফিস কতৃপক্ষ বলেন, দিনাজপুর জেলা তথ্য অফিসের নোটিশ বোর্ডে “অনলাইন সাংবাদিক ব্যতীত” সকলের কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। কিন্তু কেন ? অনলাইন পত্রিকার যাঁরা সাংবাদিকতা করেন তাদের কি অধিকার নেই ভোটকেন্দ্র পরিদর্শন করে দেশ ও জাতির সামনে নির্বাচনী খবর প্রচার করার?

অনলাইন পত্রিকার সাংবাদিকদের এ রকম বিমাতাসুলভ আচরণ কেন করা হয়েছে এবং তারা কেন ভোটকেন্দ্র পরিদর্শনে যেতে বাধা বিষয়ে প্রশ্ন করা হলে দিনাজপুর জেলা তথ্য অফিসার জানান, আমার কিছুই করার নেই। যা হচ্ছে তা উপরের নির্দেশেই করা হচ্ছে। যাঁরা নিয়মিত টেলিভিশনে খবরাখবর দেখছেন এ রকম একজন পাঠকের সাথে আলাপ চারিতায় জানা গেল তিনি ভোটের ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। সময় আসুক ভোট বিষয়ে আপনার প্রশ্নের উত্তর দিব।


এ ক্যটাগরির আরো খবর..