× Banner
সর্বশেষ
চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে -ট্রাম্প পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

অনলাইনে বেতন ও পেনশন নির্ধারণে ওয়েবসাইটের উদ্বোধন

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ সরকারি চাকরিজীবীরা অনলাইনে বেতন ও পেনশন তথ্য নিজেরাই নির্ধারণ করতে পারবেন। www.payfixation.gov.bd এই ওয়েব সাইটে ভোটার আইডি নম্বর ও চাকরির তথ্য দিয়ে ফর্ম পূরণ করলেই ব্যাংক হিসেবে অর্থ যোগ হবে। গ্রাহকরা সুবিধামত সময়ে অর্থ উত্তোলন করতে পারবেন।

বৃহস্পতিবার সচিবালয়ে ওয়েবসাইটের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নতুন এ পদ্ধতিতে কর্মকর্তা কর্মচারীদের পেনশন ও বেতন পেতে হয়রানি কমবে পাশাপাশি একটি ডাটাবেজের আওতায় আনা সম্ভব হবে বলে জানান অর্থমন্ত্রী।

এছাড়া, আইবাস সিস্টেমের বদলে আইবাস প্লাস প্লাস সিস্টেম চালু করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে বাজেট প্রণয়ন, বাস্তবায়ন এবং হিসেব সংরক্ষণ করা যাবে।

২০১৭-১৮ অর্থবছর থেকে সরকারের আয় ব্যয়ের হিসেবে আইবাস প্লাস প্লাস প্রয়োগ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..