× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

অনন্ত-রাধিকার বিয়েতে আমন্ত্রিত নরেন্দ্র মোদি-সহ একাধিক হেভিওয়েট, হয়তো যাচ্ছেন না গান্ধীরা

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
অনন্ত-রাধিকার বিয়েতে আমন্ত্রিত

অনন্ত আম্বানির বিয়েতে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, আজ শুক্রবার সাতপাকে বাঁধা পড়বেন মুকেশ আম্বানির ছোট ছেলে এবং রাধিকা মার্চেন্ট। সন্ধেয় বিয়ের অনুষ্ঠানে হাজির থাকবেন মোদি। তবে বিয়েতে হয়তো যাবেন না গান্ধী পরিবারের কোনও সদস‍্য। উল্লেখ্য, ১০ জনপথ রোডে গিয়ে সোনিয়া গান্ধীকে ছেলের বিয়ের জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন স্বয়ং মুকেশ আম্বানি।

ভারতের ধনীতম ব্যক্তির ছেলের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে মুম্বইয়ে বসছে চাঁদের হাট। অতিথি তালিকায় রয়েছেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। ছেলের বিয়েতে আম্বানি পরিবারের আমন্ত্রণে দুদিনের জন্য মুম্বই গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বৃহস্পতিবার সন্ধেবেলা মুম্বই পৌঁছেই তিনি সবার আগে দেখা করেন আহ্বায়ক, শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে। যার আমন্ত্রণে কলকাতা থেকে এত দূরে ছুটে এসেছেন তিনি – সেই আম্বানির হাতে ফুলের স্তবক দিয়ে তাকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রিলায়েন্স কর্তা।

এছাড়াও হাজির থাকবেন মুম্বইয়ের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুরা। এছাড়াও বিদেশি রাজনৈতিক নেতাদের মধ্যে থাকছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন-সহ অনেকেই।

মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে বসবে বিয়ের আসর। শুক্রবার সেখানেই অনন্ত-রাধিকার চারহাত এক হবে। তবে আচমকা অসুস্থ হয়ে এইমসে ভর্তি হওয়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হয়তো যেতে পারবেন না।

টানা তিনদিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। শুক্রবার বিয়ের পরে শনিবার আয়োজিত হবে শুভ আশীর্বাদ। তার পরের দিন রয়েছে মঙ্গল উৎসব বা রিসেপশন। রিল্যায়ন্স জিওর সমস্ত কর্মচারীদের জন্য বিশেষ রিসেপশনের আয়োজন করা হয়েছে ১৫ জুলাই।


এ ক্যটাগরির আরো খবর..