আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার বিএম কলেজের অধ্যক্ষ মোস্তফা মাহমুদ মিলনের সন্মান নিয়ে খেলছে তারই প্রতিবেশি সাত্তার চৌধুরীর স্ত্রী রমেনা বেগম(৪০)। রামেনা বেগম রুহয়া জেলার সাং-ঘনিবিষ্টিপুর মৃত:মোহাম্মদ আলীর মেয়ে।
জানা যায়,গত ২৪ নভেম্বর রামেনা বেগম আনুমানিক রাত ৯টার দিকে অধ্যক্ষ মিলনের বাসার সামনে যায় এবং নিজেকে তার স্ত্রী বলে দায়ী করে বাসার ভীতরে প্রবেশ করার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন ও চেয়ারম্যান তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়।
এরই পেক্ষিতে আরো জানা জানা যায় রমেনা বেগমের ইতিহাস। বছর খানেক আগে রমেনার স্বামীর সাথে তার ব্যক্তিগত সমস্যার কারনে তার বাড়ীর সামনের মুদির দোকানের মালিকে ছোট ভাই সাবদুরের সাথে পালিয়ে যায়। সেখান থেকে কিছুদিন পরে ফেরত এসে রমেনা জানতে পারে তার স্বামী সাত্তার চৌধুরী তাকে তালাক দিয়েছে। পরে সে সাবদুলের কাছে যায় এবং তার বাসায় উঠার চেষ্টা করে। কিন্তু সাবদুলের পরিবার তাকে মেনে নেয়না এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়।
রমেনা বেগম অসহায় অবস্থ্য়া আবারো তার স্বামী সাত্তারের বাসায় যায় এবং সেখানেও সে একই অপমান হয়ে সেখান থেকে চলে যায় এরই পেক্ষিতে সে অধ্যক্ষ মিলনের বাড়ির সামনে গিয়ে নানা রকমের অত্যাচার শুরু করে এবং তাঁর সন্মান ক্ষুন্ন করে তার বাসায় উঠার চেষ্টা করে। রামেনা বেগমের কথাবার্তা শুনে স্থানীয় লোকজন মিলনের বাসার সামনে ভীর জমায় । পরে সবাই তাকে ঘটনা স্থল থেকে তাড়িয়ে দেয়।
এ ব্যাপারে বিএম কলেজের অধ্যক্ষ মিলনের সাথে কথা বললে তিনি বলেন,আমার প্রতিবেশির সাথে একটা ভালো সম্পর্ক থাকতেই পারে। এই সমাজের প্রতিটি মানুষের সাথে তার প্রতিবেশির সম্পর্ক থাকেই। আমার জানা মতে এটা কোন খারাপ কাজ নয়। কিন্তু সমাজের কিছু কিছু মানুষ আছে যারা অন্যের সন্মান নষ্ট করার জন্য এই সব রকমের বাজে কার্মকান্ড করে থাকে।
এলাকাবাসীর সাথে কথা বললে তারা বলেন,মিলন স্যার অনেক ভালো একজন ব্যক্তি। আমাদের জানা মতে তার সন্মান নষ্ট করার কারনেই এই সব কর্মকার্ন্ড করছে রমেনা বেগম।
অপর দিকে এলাকার চেয়ারম্যানের বাবু বলেন,আলহাজ¦ মনসুর আলী যেমন সৎ ও সত্যবাদী তার ছেলে মোস্তফা মাহমুদ মিলন ঠিক তারই মতো মানুষ । সে কখনো কোন রকমের খারাপ কাজ করেনি আমার জানা মতে।
এ ব্যাপারে রুহিয়া থানার ওসি শাহারিয়ার বলেন এই বিষয়ে তেমন কোন কিছু শুনা যায়নি, তবে অধ্যক্ষ মিলন তার নিরাপত্তার জন্য থানায় একটি লিখিত অভিযোগ করেছে। যাহার জিডি নং ৮৭৯। অভিযোগের ভিত্তিতে আমরা এটার ব্যবস্থা নিবো।