× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ঠাকুরগাঁওয়ে তিন চোখ ও দুই মাথাওয়ালা অদ্ভুত গরুর বাছুর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
অদ্ভুত গরুর বাছুর

ঠাকুরগাঁওয়ে তিন চোখ-দুই মুখ-দুই জিহবা নি‌য়ে অদ্ভুত গরুর বাছুর জন্ম

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জামালপুর ইউ‌নিয়‌নের রামপুর গ্রামে গত ২৬ মে ঈদের দিন সকাল ১১টার দিকে শামসুল হকের পা‌লিত গরুটি বাছুর প্রসব ক‌রে, প্রসব করা গরুর বাছুরটি দুইটি মুখ দুইটি জিহবা ও তিনটি চোখ নিয়ে জন্ম নেয়।

এ‌তে এলাকায় ‌বেশ চান্চল্য সৃ‌ষ্টি হয়, এ ঘটনা জানাজানি হলে বাছুরটিকে একনজর দেখার জন্য সকাল থেকে শিশু, কিশোর কিশোরী সব বয়সের হাজারো মানুষের ভিড় জমান তা‌দের বাসায়। বাছুরটির দুটি মুখ, দুটো কান, তিনটি চোখ ও চারটি পা। বাছুরটি জন্মের পর থেকে সুস্থ রয়েছে। তবে বাছুরটি কে ফিডারে করে দুধ খাওয়াতে হচ্ছে বলে জানান শামসুল হক।

গাভীর মালিক শামসুল হক আরও বলেন, আমি দীর্ঘদিন বাড়িতে গরু লালন পালন করে আসছি এমনটি কখনো ঘটেনি পাঁচ ছয় বছর আ‌গে পাশের উপজেলা পীরগঞ্জ থানা এলাকা ঘিটোব গ্রাম থেকে ৯৫ হাজার টাকা দিয়ে গাভীটি কিনেছিলাম সেই গাভীর বাছুরটি লালন পালন করে বড় করেছি এখন এই গাভীর পেট থেকে বাছুর জন্ম নিয়েছে, কিন্তু এই ধরণের ঘটনা এই প্রথম ঘটেছে।

তবে গাভীটি এর আগে আরও বাচ্চা প্রসব করেছে এমনটি আ‌গে কখনো ঘটেনি। বাছুরটি এখনো সুস্থভাবে বেঁচে আছে। বাছুরটি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসা যাওয়া করছে।


এ ক্যটাগরির আরো খবর..