× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফিরতে যাচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। আজ স্টেডিয়ামটির অবকাঠামো ও সার্বিক সুযোগ-সুবিধা পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এই ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেনএক সময়ের অত্যন্ত কার্যকর এই আন্তর্জাতিক ভেন্যুটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও বর্তমান সরকার এটিকে আইসিসি’র (ICC) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানানশহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত শুরু করা হবে। বিশেষ করে আগামী জুলাই মাসে উইমেন বিপিএল‘ আয়োজনের একটি পরিকল্পনা রয়েছে এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই মাঠটিকে প্রস্তুত করা হচ্ছে। তিনি আরো উল্লেখ করেন যেস্টেডিয়ামের ফ্লাডলাইটড্রেসিংরুমগ্যালারি এবং ড্রেনেজ সিস্টেমের যে জরাজীর্ণ অবস্থা তৈরি হয়েছেসেগুলো সংস্কারের জন্য ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের প্রকৌশলী এবং কর্মকর্তারা কাজ শুরু করেছেন।

আমিনুল হক বলেনদেশে যে কয়টি অঞ্চলে আন্তর্জাতিক মানের ইনডোর সুযোগ-সুবিধা সংবলিত ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছেতার মধ্যে রাজশাহী বিভাগের স্পোর্টস ভিলেজটি বগুড়ায় নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী  অর্থবছর থেকে এই প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াসারা দেশে মাঠ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার পরিবেশ তৈরিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত বিশেষ কমিটির কার্যক্রমের কথা তিনি উল্লেখ করেন।

স্টেডিয়ামের সরঞ্জাম চুরির অভিযোগ এবং দীর্ঘদিনের অবহেলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল হক বলেনবিগত সময়ে কী হয়েছে সেটি সবাই জানেনতবে বর্তমান সরকার প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর। বিসিবি’র সিইও এবং অ্যাডহক কমিটির সদস্যদের সাথে নিয়েই সমস্যার উৎসগুলো চিহ্নিত করা হয়েছে। রাতারাতি সবকিছু পরিবর্তন সম্ভব না হলেও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শহীদ চান্দু স্টেডিয়ামকে আবারো আন্তর্জাতিক ভেন্যু হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আমিনুল হক।

এ সময় বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরীঅ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবুসহ স্থানীয় সংসদ সদস্যজেলা প্রশাসক এবং ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..